দক্ষিণ সুরমায় ট্রেনে কাটাপড়া মরদেহ উদ্ধার
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন

দক্ষিণ সুরমায় ট্রেনে কাটাপড়া মরদেহ উদ্ধার

উত্তরণ দাস জয়, বিশ্বম্ভরপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৬/০৯/২০২৩ ১২:২৮:৩৮ অপরাহ্ন

দক্ষিণ সুরমায় ট্রেনে কাটাপড়া মরদেহ উদ্ধার

ফাইল ছবি


সিলেটের দক্ষিণ সুরমায় রেললাইনে দুই পা কাটা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ পাওয়া গেছে। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় লালমাটিয়া এলাকা থেকে রেলওয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম।

তিনি বলেন, স্থানীয়দের দেওয়া খবরে রেলওয়ে থানার একটি টিম গিয়ে মরদেহটি উদ্ধার করে। আনুমানিক ৪০ বছরে এই পুরুষের মরদেহের দুই পা ট্রেনের নিচে কাটা পড়ে বিচ্ছিন্ন হয়ে গেছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয়দের ভাষ্য, মারা যাওয়া ব্যক্তি মানসিক ভারসাম্যহীন। কয়েকদিন ধরে লালমাটিয়া এলাকায় ঘুরোঘুরি করতে দেখেছেন তারা।

SH



শীর্ষ সংবাদ: