ছবি : সংগৃহিত
সিলেটের গোলাপগঞ্জ থেকে বিদেশি আগ্নেয়াস্ত্রসহ জুয়েল আহমদ (২৮) নামের এক যুবককে গ্রেপ্তর করেছে পুলিশ। তিনি ভাদেশ্বর ইউনিয়নের মাইজভাগ গ্রামের মৃত মজির উদ্দিনের ছেলে।
সোমবার দিনগত রাত সোয়া একটার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোনে পাওয়া তথ্যের ভিত্তিতে গোলাপগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। জুয়েলের ঘরে পলিথিনে মোড়ানো অবস্থায় দেশীয় পিস্তর জব্দ করা হয়। পিস্তলটির গায়ে মেইড ইন ইউএসএ- লেখা ছিল।
অভিযানকালে স্থানীয় জনপ্রিতিনিধিরাও উপস্থিত ছিলেন।
জুয়েলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট জেলা পুলিশের সহকারি পুলিশ সুপার ও মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা মো. সম্রাট তালুকদার।
SH




