বিশ্বনাথে বেবি কেয়ার স্কুলে ১২ এসএসসি পরীক্ষার্থীর ৮ জনই বৃত্তি পেয়েছে
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন

বিশ্বনাথে বেবি কেয়ার স্কুলে ১২ এসএসসি পরীক্ষার্থীর ৮ জনই বৃত্তি পেয়েছে

কামাল আহমদ মুন্না, বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ২৬/০৯/২০২৩ ০৩:০৫:২৬ পূর্বাহ্ন

বিশ্বনাথে বেবি কেয়ার স্কুলে ১২ এসএসসি পরীক্ষার্থীর ৮ জনই বৃত্তি পেয়েছে

ছবি : প্রতিনিধি


বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নে অবস্থিত বেবি কেয়ার স্কুলের ৮ এসএসসি পরীক্ষার্থী ট্যালেন্টপুলসহ সাধারণ বৃত্তি অর্জন করেছে। এই স্কুল থেকে গেল এসএসসি পরীক্ষায় প্রথম বারের মত ১২ শিক্ষার্থী অংশগ্রহণ করে শতভাগ পাসের সাফল্য অর্জন করে। এর মধ্যে ৮ জন বৃত্তি লাভ করেছে। ট্যালেন্টপুলে ১ জন এবং বাকি ৭ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে।

এসএসসি ১ম ব্যাচ ২০২৩ এর বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে মানবিক বিভাগ থেকে বদরুল আমিন খাঁ ট্যালেন্টপুল ও ওসমান গণি নাদিম, শাকিলা বেগম, তারেক আহমদ, গোলাম মাওলা শাফি, ইকরাম হুসেন, নাবিদুল হাসান, জাকির হোসেন খোকা সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করে।

ছাত্রছাত্রীদের এমন সাফল্যে স্কুল প্রতিষ্ঠাতা পরিবার, ম্যানেজিং কমিটি, ছাত্র/ছাত্রীদের অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে আনন্দের সুবাতাস বইছে।

SH



শীর্ষ সংবাদ: