জলাতঙ্ক প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন

গোয়াইনঘাটে সচেতনতা সভায় ইউএনও

জলাতঙ্ক প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান

গোয়াইনঘাট প্রতিনিধি

প্রকাশিত: ২৬/০৯/২০২৩ ০৩:৩০:১৬ পূর্বাহ্ন

জলাতঙ্ক প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান

ছবি : প্রতিনিধি


গোয়াইনঘাটে জলাতঙ্ক প্রতিরোধে সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আয়োজিত এ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান।

তিনি বলেন, ‘র‌্যাবিস ভাইরাস দ্বারা কোনো মানুষ বা প্রাণী আক্রান্ত হলে যে রোগের লক্ষণ প্রকাশ পায় তাকে বলা হয় জলাতঙ্ক রোগ। কুকুর, বিড়াল, বানর, বাদুড়, বেজি ইত্যাদি প্রাণী র‌্যাবিস ভাইরাস দ্বারা আক্রান্ত হলে এবং এরা মানুষকে কামড়ালে এই রোগ হয়। এটি এক প্রাণী থেকে আরেক প্রাণীর দেহে স্থানান্তরিত হতে পারে তার লালা বা রক্তের দ্বারা। এদের মুখের লালায় র‌্যাবিস ভাইরাসের জীবাণু থাকে। কোনোভাবে তা সুস্থ প্রাণীর রক্তের সংস্পর্শে এলে, রক্তের মাধ্যমে তা সারা শরীরে ছড়িয়ে পড়ে এবং জলাতঙ্ক রোগ সৃষ্টি হয়। এ রোগ প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে।’

গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কিশলয় সাহার সভাপতিত্বে ও  স্বাস্থ্য পরিদর্শক নিখিল চন্দ্র দাসের সঞ্চালনায় গোয়াইনঘাট সরকারি  মডেল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট ডা. মিজানুর রহমান, জুনিয়র কনসালটেন্ট ডা. তৌফিক, গোয়াইনঘাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলাম, গোয়াইনঘাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম এ মতিন, গোয়াইনঘাট প্রেসক্লাবের নির্বাহী সদস্য মো. আলী হোসেন প্রমুখ।

SH



শীর্ষ সংবাদ: