জৈন্তাপুরে বিপুল পরিমাণ বিদেশী মদ সহ খাসিয়া নারী আটক
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন

জৈন্তাপুরে বিপুল পরিমাণ বিদেশী মদ সহ খাসিয়া নারী আটক

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৬/০৯/২০২৩ ০৮:২৯:৩৮ পূর্বাহ্ন

জৈন্তাপুরে বিপুল পরিমাণ বিদেশী মদ সহ খাসিয়া নারী আটক

ছবি : নিজস্ব


সিলেটের জৈন্তাপুর উপজেলা  থেকে   ভারত থেকে চোরাই পথে আনা বিদেশি মদসহ উর্মি পাত্র (৪৫) নামে এক খাসিয়া নারীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। আটক নারী  জৈন্তাপুরের মোকামপুঞ্জি  গ্রামের খাসিয়া  সুরেন্দ্র পাত্রের স্ত্রী।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় ২নং জৈন্তাপুর ইউনিয়নের  অন্তর্ভুক্ত মোকামপুঞ্জি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

এসময় তার বসতঘরে তল্লাসী চালিয়ে ২৫১ বোতল বিভিন্ন ব্রান্ডের ভারতীয় মদ উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৯৬ হাজার টাকা। ওইদিন তাকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা পুলিশের মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা মো. সম্রাট তালুকদার।

এম সি



শীর্ষ সংবাদ: