হবিগঞ্জে ঈদের জামাতকে কেন্দ্র করে খু*ন : প্রধান আ*সামি গ্রে*প্তার
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:১১ অপরাহ্ন

হবিগঞ্জে ঈদের জামাতকে কেন্দ্র করে খু*ন : প্রধান আ*সামি গ্রে*প্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৬/০৪/২০২৫ ০২:০৭:৩৯ পূর্বাহ্ন

হবিগঞ্জে ঈদের জামাতকে কেন্দ্র করে খু*ন : প্রধান আ*সামি গ্রে*প্তার


হবিগঞ্জে ঈদের জামাত আয়োজনকে কেন্দ্র করে খুনের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯। গ্রেপ্তারকৃত কাজী মোজাহিদ হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার সদরঘাট এলাকার কাজী সুন্দর আলীর ছেলে। তিনি ওই হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামি।

র‌্যাব জানায়, রোববার (৬ এপ্রিল) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানার ৫নং হোসেনপুর ইউনিয়নের মধ্যপাড়া চেঙ্গামুড়া এলাকায় অভিযান পরিচালনা করে মোজাহিদকে গ্রেপ্তার করা হয়।

জানা যায়, হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার সদরঘাট গ্রামে ঈদগাহে ঈদের জামাত পড়া নিয়ে মতবিরোধকে কেন্দ্র করে ছুরিকাঘাতে আব্দুল কাইয়ুম (৫০) নামে এক ব্যক্তি নিহত হন। গত ২৮ মার্চ রাত সাড়ে ৯টার দিকে সদরঘাট গ্রামের পশ্চিমপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল কাইয়ুম নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের সদরঘাট দক্ষিণপাড়া গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ: