কুলাউড়ায় আ’লীগ নেতা সাজ্জাদ খান গ্রে প্তা র
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন

কুলাউড়ায় আ’লীগ নেতা সাজ্জাদ খান গ্রে প্তা র

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ২৩/০৪/২০২৫ ০৩:৫২:২৪ পূর্বাহ্ন

কুলাউড়ায় আ’লীগ নেতা সাজ্জাদ খান গ্রে প্তা র

ছবি: নিজস্ব


মৌলভীবাজারের কুলাউড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার ঘটনায় দায়ের করা মামলায় আওয়ামীলীগ নেতা নবাব আলী সাজ্জাদ খাঁনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ এপ্রিল) রাত ৯টায় উপজেলার পৃথিমপাশা ইউনিয়ন এলাকা থেকে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছারের নেতৃত্বে এসআই সুজন তালুকদার ও মোস্তাফিজুর রহমানসহ পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত নবাব আলী সাজ্জাদ খান উপজেলা আওয়ামীলীগের সদস্য ও পৃথিমপাশা ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার বলেন, বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় থানায় মামলা রয়েছে। ওই মামলায় আওয়ামীলীগ নেতা সাজ্জাদ খানকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল