দেশের বর্তমান পরিস্থিতি মো কা বি লা য় ১০ পরামর্শ আইনজীবী শিশির মনিরের
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন

দেশের বর্তমান পরিস্থিতি মো কা বি লা য় ১০ পরামর্শ আইনজীবী শিশির মনিরের

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/০৫/২০২৫ ০৩:৩৩:৩৫ পূর্বাহ্ন

দেশের বর্তমান পরিস্থিতি মো কা বি লা য় ১০ পরামর্শ আইনজীবী  শিশির মনিরের

ছবি : সংগৃহীত


দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলায় রাজনৈতিক দলগুলোকে ১০টি পরামর্শ দিয়েছেন ফৌজদারি আইন ও সংবিধান বিশেষজ্ঞ অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।

শনিবার (২৪ মে) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে এ পরামর্শ দেন তিনি।

শিশির মনির ফেসবুক পোস্টে লিখেছেন, পরিস্থিতি মোকাবিলায় করণীয় ১০টি কাজ। কাজগুলো হলো–

১. পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন বন্ধ করুন।

২. মাথা ঠান্ডা রাখুন, অযথা উত্তেজিত হবেন না।

৩. নিজের মতো সেক্রিফাইস করার মানসিকতা বৃদ্ধি করুন।

৪. অযথা খোঁচাখুঁচি করা থেকে বিরত থাকুন।

৫. পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি করুন।

৬. যার যতটুকু প্রাপ্য তাকে ততটুকু সম্মান প্রদর্শন করুন।

৭. সিনিয়রদের সম্মান দিন, জুনিয়রদের স্নেহ করুন।

৮. সন্দেহের বশবর্তী হয়ে কোনো কথা/কাজ করবেন না।

৯. সব ধরনের মব বন্ধ করুন।

১০. পজিটিভ ভূমিকা রাখুন।

ইনশাআল্লাহ দ্রুতই পরিস্থিতি আগের চেয়ে ভালো হয়ে উঠবে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক