গা জা র ৭৭ শতাংশ দখল করেছে ই*স রাইল
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন

গা জা র ৭৭ শতাংশ দখল করেছে ই*স রাইল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/০৫/২০২৫ ১২:৪২:০৫ অপরাহ্ন

গা জা র ৭৭ শতাংশ দখল করেছে ই*স রাইল

ছবি : সংগৃহীত


গাজার ৭৭ শতাংশ স্থান দখল করে নিয়েছে ইসরাইল বাহিনী। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের মিডিয়া অফিস এ তথ্য জানিয়েছে। এক বিবৃতিতে হামাস জানিয়েছে, বোমা হামলা চালিয়ে স্থানীয় দূরে সরিয়ে দিয়ে ভূখণ্ড দখল করছে ইসরাইলি সেনারা। 

রোববার (২৫ মে) পৃথক এক বিবৃতিতে হামাসের সশস্ত্র শাখা এবং ইসলামিক জিহাদ গোষ্ঠী বলেছে, তাদের যোদ্ধারা গাজাজুড়ে কয়েকটি জায়গায় ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে বোমা ও ট্যাংক-বিধ্বংসী রকেট হামলা এবং চোরাগোপ্তা হামলা চালিয়েছে। খবর রয়টার্সের।

এদিকে হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রোববার গাজার দক্ষিণে খান ইউনিস, উত্তরে জাবালিয়া এবং মধ্য গাজার নুসরেইতে হামলা চালিয়েছে ইসরাইল। নতুন করে চালানো হামলায় সাংবাদিক ও উদ্ধারকর্মীসহ ২৩ জন নিহত হয়েছেন।

জাবালিয়ায় বিমান হামলায় নিহত হন স্থানীয় সাংবাদিক হাসান মাজদি আবু ওয়ারদা ও তার পরিবারের কয়েকজন সদস্য। ইসরাইলের বোমা গিয়ে পড়ে তার বাড়ির ওপর। এ নিয়ে গাজায় ২২০ সাংবাদিকের মৃত্যু হলো। 

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে ঢুকে হামাসের হামলায় ১২০০ জন নিহত এবং দুই শতাধিকজন জিম্মি হওয়ার পর থেকেই গাজায় যুদ্ধ শুরু করে ধ্বংসযজ্ঞ চালিয়ে আসছে ইসরাইল।

কাতারের মধ্যস্থতায় এবং যুক্তরাষ্ট্র ও মিশরের চেষ্টায় এ বছর জানুয়ারিতে যুদ্ধবিরতিও করেছিল ইসরাইল এবং হামাস। তবে হামাসের হাতে বন্দি জিম্মিদের মুক্তিকে কেন্দ্র করে টানাপোড়েনের জেরে সেই যুদ্ধবিরতি ভেস্তে দিয়ে গাজায় আবার পুরোদস্তুর সামরিক অভিযান শুরু করে ইসরাইল।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল