টোকিও সম্মেলনে অংশ নিতে জাপান যাচ্ছেন ড. ইউনূস
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন

টোকিও সম্মেলনে অংশ নিতে জাপান যাচ্ছেন ড. ইউনূস

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/০৫/২০২৫ ০৯:৩৬:১৭ পূর্বাহ্ন

টোকিও সম্মেলনে অংশ নিতে জাপান যাচ্ছেন ড. ইউনূস

ছবি : সংগৃহীত


প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আগামী ২৮ মে ভোরে জাপান সফরে যাচ্ছেন। সেখানে তিনি টোকিওতে আয়োজিত ‘নিক্কিই ফোরাম’-এ অংশ নেবেন। এই সফরে বাংলাদেশ ও জাপানের মধ্যে সাত সমঝোতা স্মারক সই হতে পারে বলে জানা গেছে।

জাপানের রাজধানী টোকিওতে আগামী ২৯ ও ৩০ মে অনুষ্ঠিত হবে ‘ফিউচার অব এশিয়া’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন, যেখানে অংশ নেবেন ড. ইউনূস। এ ছাড়া ৩০ মে জাপানের প্রধানমন্ত্রী ইশিবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। বৈঠকে মাতারবাড়ী প্রকল্প, ইন্দো প্যাসিফিক সহায়তা ও বাণিজ্য-বিনিয়োগ, জনশক্তি রপ্তানি নিয়ে আলোচনা হতে পারে।

সূত্র জানায়, প্রধান উপদেষ্টার জাপান সফরকালে দেশটির সঙ্গে সাতটি সমঝোতা স্মারক সইয়ের প্রস্তুতি নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে -বিজনেস টু বিজনেস (ব্যবসায় পর্যায়ে) দুটি, এনার্জি খাতে একটি, বাংলাদেশ বিনিয়োগ বোর্ড কর্তৃপক্ষ-বিডার সঙ্গে দুটি, বাংলাদেশের স্পেশাল ইকোনমিক জোনে সহায়তা নিয়ে দুটি সমঝোতা স্মারক সই হতে পারে।

জানা গেছে, বাংলাদেশে আগামী ২ জুন ২৫-২৬ অর্থ বছরের জন্য জাতীয় বাজেট ঘোষণা হবে। আগামী বাজেটের জন্য জাপানের কাছে ১ বিলিয়ন মার্কিন ডলার সহায়তা চাওয়া হবে।

প্রধান উপদেষ্টা ড. ইউনূস জাপান সফরকালে দেশটির পররাষ্ট্রমন্ত্রী, জাইকা ও জেট্রোর প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করবেন।এ ছাড়া নিক্কেই সম্মেলনের ফাঁকে বিশ্বের অন্যান্য দেশের শীর্ষ নেতাদের সঙ্গেও বৈঠক করবেন।চার দিনের জাপান সফর শেষে আগামী ৩১ মে ঢাকা ফিরবেন প্রধান উপদেষ্টা।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক