মাধবপুরে ৬ ব্যবসায়ীকে জ রি মা না
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন

মাধবপুরে ৬ ব্যবসায়ীকে জ রি মা না

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৭/০৫/২০২৫ ০৮:০৮:০৭ পূর্বাহ্ন

মাধবপুরে ৬ ব্যবসায়ীকে জ রি মা না

ছবি: নিজস্ব


হবিগঞ্জের মাধবপুরে পৌর সদরে মোবাইল কোর্ট পরিচালনা করে ৬ ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৭ মে) দুপুরে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জাহিদ বিন কাশেম।

সূত্র জানিয়েছে, ২০০৯ সালের  ভোক্তা অধিকার সংরক্ষন আইনে পরিচালিত এ মোবাইল কোর্ট লিচু খেয়ে গণনায় কম দেওয়া, ফুটপাত দখল করা,মূল্য তালিকা প্রদর্শন না করা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ করার অভিযোগে পৃথকভাবে ৬ জন ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

মাধবপুর থানা পুলিশের একটি টিম মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন।এ-সময় স্যানিটারি ইন্সপেক্টর মহিবুর রহমান উপস্থিত ছিলেন। ইউএনও মোঃ জাহিদ বিন কাশেম জানান, জনস্বার্থে এরকম অভিযান অব্যাহত থাকবে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল