বাংলাদেশি কর্মীদের সুখবর দিল জাপান
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন

বাংলাদেশি কর্মীদের সুখবর দিল জাপান

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/০৫/২০২৫ ০২:৪৪:৪৭ পূর্বাহ্ন

বাংলাদেশি কর্মীদের সুখবর দিল জাপান


কাজের জন্য এক লাখ বাংলাদেশি কর্মী নিয়োগ দেওয়ার পরিকল্পনা করেছে জাপান। দেশটি আগামী পাঁচ বছর এ সংখ্যক কর্মী নেবে।

বৃহস্পতিবার (২৯ মে) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে দেওয়া স্ট্যাটাস থেকে এ তথ্য জানা গেছে।

স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, বাংলাদেশ মানবসম্পদ সেমিনারে জাপানের ন্যাশনাল বিজনেস সাপোর্ট কম্বাইন্ড কোঅপারেটিভসের (এনবিসিসি) চেয়ারম্যান মিকিও কেসাগায়ামা জানান, জাপানি কোম্পানিগুলো হাজার হাজার দক্ষ কর্মী নিয়োগ দেওয়ার পরিকল্পনা করছে।

তিনি আরও জানান, এনবিসিস’র সদস্য প্রতিষ্ঠানগুলো আগামী পাঁচ বছরে জাপানে কাজের জন্য এক লাখ বাংলাদেশি নিয়োগ দেওয়ার পরিকল্পনা করেছে।

এদিকে জাপানে আয়োজিত নিক্কেই সম্মেলনে যোগ দিয়ে বক্তব্য দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

সম্মেলনে যোগ দিতে বুধবার (২৮ মে) স্থানীয় সময় দুপুর ২টা ৫ মিনিটে জাপান পৌঁছান অধ্যাপক মুহাম্মদ ইউনূস। জাপানে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত দাউদ আলী টোকিও বিমানবন্দরে তাকে স্বাগত জানান।

এর আগে মঙ্গলবার (২৭ মে) বাংলাদেশ সময় রাত সোয়া ২টার দিকে জাপানের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন প্রধান উপদেষ্টা।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক