বৃষ্টিকে উপেক্ষা করে জি য়া র স মা ধি তে বি এ ন পি নে তা ক র্মী দের উপস্থিতি
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন

বৃষ্টিকে উপেক্ষা করে জি য়া র স মা ধি তে বি এ ন পি নে তা ক র্মী দের উপস্থিতি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/০৫/২০২৫ ১১:৩০:৩৯ পূর্বাহ্ন

বৃষ্টিকে উপেক্ষা করে জি য়া র স মা ধি তে বি এ ন পি নে তা ক র্মী দের উপস্থিতি

ছবি : সংগৃহীত


ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে বিরোধীদলের ওপর সীমাহীন নিপীড়ন-নির্যাতনের শিকার হয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে যথাযথভাবে কর্মসূচি পালন করতে পারেনি বিএনপি। দীর্ঘ প্রতীক্ষার পর এ বছর সেসব কর্মসূচি পালন করছে দলটি।

নিম্নচাপ ও বৃষ্টি উপেক্ষা করে আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ করছেন দলটির নেতাকর্মীরা।এছাড়া দুপুরে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে বিভিন্ন স্থানে খাদ্য ও বস্ত্র বিতরণ করা হবে। দলটির জ্যেষ্ঠ নেতারা এ সময় উপস্থিত থাকবেন।

জুলাই অভ্যুত্থানের পর রাজনৈতিক কর্মসূচি পালনে কোনো বাধা-নিষেধ না থাকায় এ বছর জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে দীর্ঘ ১৭ বছর পর বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি। 

এ উপলক্ষে টানা ৮ দিনের কর্মসূচি পালিত হচ্ছে। এর মধ্যে রয়েছে আলোচনা সভা, পোস্টার ও বিশেষ ক্রোড়পত্র প্রকাশ, কালো ব্যাজ ধারণ, কালো পতাকা উত্তোলন, শহীদ রাষ্ট্রপতির কবরে ফুল দেওয়া ও ফাতেহা পাঠ, দরিদ্রদের মধ্যে খাদ্য ও বস্ত্রসামগ্রী বিতরণ।গত ২৬ মে থেকে শুরু হওয়া এ কর্মসূচি চলবে ২ জুন পর্যন্ত।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক