গোয়াইনঘাটে বিপুল পরিমাণ ম*দ জ*ব্দ, যুবক আ*টক
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন

গোয়াইনঘাটে বিপুল পরিমাণ ম*দ জ*ব্দ, যুবক আ*টক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১/০৫/২০২৫ ০১:২৮:২৮ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে বিপুল পরিমাণ ম*দ জ*ব্দ, যুবক আ*টক


সিলেটের গোয়াইনঘাটে এক যুবককে আটক করেছেন র‌্যাব-৯ এর সদস্যরা। এসময় তার কাছ থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ জব্দ করা হয়েছে।

আটককৃত যুবকের নাম নসির উদ্দিন। তিনি কোম্পানীগঞ্জ থানার কায়েদগাঁও গ্রামের মনির উদ্দিনের ছেলে।

শনিবার (৩১ মে) দুপুরে র‌্যাব জানায়, শুক্রবার (৩০ মে) রাত ৮টার দিকে গোয়াইনঘাট থানাধীন ৭নং নন্দিরগাঁও ইউনিয়নের সুন্দ্রগাঁও গ্রামস্থ মেসার্স হাজী আব্দুস সালাম অটো ব্রিকস এর সামনে কোম্পানীগঞ্জ-সিলেট মহাসড়কের অভিযান পরিচালনা করে র‌্যাব। এসময় র‌্যাবকে দেখে নসির উদ্দিন পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু র‌্যাব সদস্যরা তাকে ধাওয়া দিয়ে তার সাথে থাকা একটি কালো রঙের ট্রাভেল ব্যাগ থেকে ১৯১ বোতল বিদেশি মদ জব্দ ও তাকে আটক করেন।

র‌্যাব জানিয়েছে, আটক যুবকের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরপূর্বক তাকে গোয়াইনঘাট থানায় সোপর্দ করা হয়েছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪