কোম্পানীগঞ্জে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন

কোম্পানীগঞ্জে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান

ফারুক আহমেদ, কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৩১/০৫/২০২৫ ০৪:৪৮:১৮ পূর্বাহ্ন

কোম্পানীগঞ্জে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান

ছবি: নিজস্ব


বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন কোম্পানীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে শনিবার (৩১মে) বেলা ১১টায় টুকের বাজারস্থ ইসলামপুর কমিউনিটি সেন্টারে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২০৩ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তির অর্থ, সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়।

কোম্পানীগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি আব্দুল লতিফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক  রুহেল আহমদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন সিলেট জেলার সভাপতি মাওলানা মোহাম্মদ বদরুল আলম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি সাহাব উদ্দিন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা ফয়জুর রহমান, কিন্ডারগার্টেন এসোসিয়েশন সিলেট জেলার সহ সভাপতি সাজিদুল হক, সাধারণ সম্পাদক মুহিব উল্লাহ, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল আলীম, সিনিয়র সহ-সভাপতি আবিদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আকবর রেদওয়ান মনা, উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সহসভাপতি নিপেন্দ্র নাথ বর্ম, উপজেলা পেশাজীবি পরিষদের সভাপতি শফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক সহকারি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান মিজান, অগ্রগামী কিন্ডারগার্টেনের সভাপতি ইকবাল হোসেন, টার্গেট ইন্টারন্যাশনাল কিন্ডারগার্টেনের পরিচালক রাইসুল ইসলাম রাজন প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের লক্ষ্যে এমন সংবর্ধনা তাদের আগামী দিনের পথচলায় অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। বাংলাদেশের কিন্ডারগার্টেন এসোসিয়েশনের পক্ষ থেকে ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয়।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪