‘পিয়েরে ফচার্ড একাডেমি’ ফেলোশিপ সম্মাননা পেয়েছেন সিলেটের দন্ত চিকিৎসক ডা. রাজীব
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন

‘পিয়েরে ফচার্ড একাডেমি’ ফেলোশিপ সম্মাননা পেয়েছেন সিলেটের দন্ত চিকিৎসক ডা. রাজীব

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ৩১/০৫/২০২৫ ০৮:৫৫:০৯ পূর্বাহ্ন

‘পিয়েরে ফচার্ড একাডেমি’ ফেলোশিপ সম্মাননা পেয়েছেন সিলেটের দন্ত চিকিৎসক ডা. রাজীব

ছবি: নিজস্ব


আমেরিকার বিশ্বখ্যাত দন্তচিকিৎসা সংস্থা ‘পিয়েরে ফচার্ড একাডেমি’ ফেলোশিপ সম্মাননা পেয়েছেন সিলেটের দন্ত চিকিৎসক ডা. রাজীব দাস । শুক্রবার (২৩ মে)  গুলশান-১, ঢাকার লেকশোর হাইটস হোটেলে অনুষ্ঠিত সমাবর্তন, সম্মেলন এবং পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে সম্মাননা গ্রহণ করেন তিনি। দন্ত চিকিৎসক ডা. রাজীব দাস সিলেটের কাজলশাহ এলাকায় পারফেক্ট ডেন্টাল সলিউশন এবং হবিগঞ্জে রাজীব'স ডেন্টাল সলিউশনে নিয়মিত রোগ দেখেন। 

এই প্রথমবারের মতো বাংলাদেশের ‘পিয়েরে ফচার্ড একাডেমি’ ফেলোশিপ প্রোগ্রাম অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে ‘পিয়েরে ফচার্ড একাডেমি’ ফিলিপাইন সেকশনের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন । প্রতিনিধি দলের প্রধান ছিলেন ডাক্তার রিচার্ডো আর গেটবন্টন । অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ঢাকা ডেন্টাল কলেজের বর্তমান অধ্যক্ষ ডাক্তার পরিমল চন্দ্র মল্লিক। 

বাংলাদেশে এবার দন্ত চিকিৎসায় বিশেষ অবদান স্বরূপ ১৭ জন দন্ত চিকিৎসককে পিয়েরে ফচার্ড একাডেমির ফেলোশিপ প্রদান করা হয় এবং ডাক্তার সাখাওয়াত হোসেনকে পিয়েরে ফচার্ড একাডেমির বাংলাদেশ সেকশনের ফেলো চেয়ার হিসেবে মনোনীত করা হয় ।

উল্লেখ্য, বিশ্বখ্যাত দন্তচিকিৎসা সংস্থা আমেরিকার ‘পিয়েরে ফচার্ড একাডেমি’। এবং আধুনিক দন্ত চিকিৎসার জনক বলা হয় পিয়েরে ফচার্ডকে। পিয়েরে ফচার্ড একাডেমি হল একটি স্বেচ্ছাসেবক , অলাভজনক ডেন্টাল সংস্থা । যা ১৯৩৬ সালে মিনেসোটার একজন ডেন্টিস্ট ডক্টর এলমার এস বেস্ট দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। উদ্দেশ্য হল দাঁতের গবেষণা এবং এর প্রকাশনাগুলিতে বাণিজ্যিক স্বার্থ থেকে স্বাধীনতা।

পিয়েরে ফাউচার্ড একাডেমিতে বর্তমানে ৫,০০০ এরও বেশি ফেলো রয়েছে, যারা ১২০টি বিভাগে সংগঠিত। ৫৫ জন মার্কিন যুক্তরাষ্ট্রে এবং ৬৫ জন দক্ষিণ আমেরিকা, ইউরোপ, এশিয়া, আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার দেশগুলিতে অবস্থিত। সদস্যরা হলেন দন্তচিকিৎসক যারা দন্তচিকিৎসার বিভিন্ন ক্ষেত্রে সবচেয়ে অসামান্য নেতাদের মধ্যে রয়েছেন।

একাডেমিতে ফেলোশিপ মনোনয়নের মাধ্যমে দেওয়া হয় এবং দন্তচিকিৎসার ক্ষেত্রে অতীতের কৃতিত্বকে সম্মান জানাতে এবং ভবিষ্যতের উৎপাদনশীলতাকে উৎসাহিত করার জন্য ফেলোশিপ সম্মাননা দেওয়া হয়।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪