সিলেট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন

সভাপতি মুনিম ও সাধারণ সম্পাদক জাহিদ

সিলেট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ৩১/০৫/২০২৫ ০৯:৫১:৩৯ পূর্বাহ্ন

সিলেট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

ছবি: নিজস্ব


সিলেট নগরীর লালদীঘিরপার, আমজাদ আলী রোড, কালীঘাট, মহাজনপট্টি শাহচট রোড, চাউলবাজার ও ডাকবাংলা রোডের ঐতিহ্যবাহী সিলেট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ মে) সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত  বিরতিহীন ভোট গ্রহণ চলাকালে ৪৫ জন ভোটারের মধ্যে ৪৪ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে ২৫ ভোট পেয়ে সভাপতি পদে জয়লাভ করেন হাজী নজরুল ইসলাম মুনিম এবং সাধারণ সম্পাদক পদে সৈয়দ জাহিদ উদ্দিন ২৭ ভোট পেয়ে নির্বাচিত হন। সভাপতি পদে নিকটতম প্রতিদ্বন্দ্বী জিয়াউল হক পান ১৯ ভোট এবং সাধারণ সম্পাদক পদে নিকটতম প্রতিদ্বন্দ্বী হাজী দিলওয়ার হোসেন পেয়েছেন ১৭ ভোট।

ঐতিহ্যবাহী সিলেট ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন হাজী ফারুক আহমদ এবং সহকারী নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন হাজী আবুল কালাম ও হাজী আব্দুল মঈন কয়ছর। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন ফালাহ উদ্দিন আলী আহমদ এবং সহকারি প্রিজাইডিং অফিসার ছিলেন নীলাঞ্জন দাস টুকু। নির্বাচন চলাকালে প্রার্থীদের এজেন্ট হিসেবে ছিলেন হাজী খালেদ হোসেন, হোরায়রা ইফতার হোসেন, মাহবুবুর রহমান জনি ও আব্দুল্লাহ আল মামুন সামন। নির্বাচনে সার্বিক সহযোগিতায় ছিলেন সমিতির সচিব মনোজ কুমার দাস।

এদিকে নির্বাচনে ভোট গ্রহণ পর্যবেক্ষণ ও শুভেচ্ছা বিনিময় করেন  সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদি, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার মহাসচিব আব্দুর রহমান রিপন সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪