নিবন্ধন ফিরে পেয়ে ‘সঠিক নি র্বা চ নে র’ আশা জা মা য়া তের
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন

নিবন্ধন ফিরে পেয়ে ‘সঠিক নি র্বা চ নে র’ আশা জা মা য়া তের

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/০৬/২০২৫ ১২:০৪:৩৫ অপরাহ্ন

নিবন্ধন ফিরে পেয়ে ‘সঠিক নি র্বা চ নে র’ আশা জা মা য়া তের

ছবি : ফাইল ফটো


বাংলাদেশ জামায়াতে ইসলামী আজ দেশের সর্বোচ্চ আদালতের রায়ের মাধ্যমে তাদের রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পুনরায় ফিরে পেয়েছে। এই বিষয়ে দলের পক্ষে আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, “একটি পলিটিক্যালি মোটিভেটেড (পিআইএল) বা রাজনৈতিক উদ্দেশ্যে দায়েরকৃত মামলার মাধ্যমে জামায়াতের নিবন্ধন বাতিল করা হয়েছিল। আজকের এই রায়ের মাধ্যমে একটি বহুদলীয়, গণতান্ত্রিক ও অংশগ্রহণমূলক সংসদ গঠনের পথ সুগম হলো।”

তিনি আরও বলেন, “আমরা আশা করি এই রায়ের পর দেশে একটি সঠিক নির্বাচন অনুষ্ঠিত হবে এবং একটি প্রাণবন্ত সংসদ গঠিত হবে, যেখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেই তাদের ইচ্ছা অনুযায়ী ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। জনগণ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দকে বেছে নেবেন—এটাই আমাদের প্রত্যাশা।”

শিশির মনির আরও বলেন, “আমরা এটাও প্রত্যাশা করি, আগামীর সংসদে গঠনমূলক এবং অর্থবহ বিতর্ক হবে, যা বাংলাদেশের গণতন্ত্রকে স্থায়ী রূপ দিতে সহায়তা করবে।”

তিনি জানান, “আজ মাননীয় আপিল বিভাগ হাইকোর্টের পূর্বের রায়টি বাতিল ঘোষণা করেছেন এবং নির্বাচন কমিশনকে নির্দেশনা দিয়েছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন সংক্রান্ত বিষয়সহ যেসব ইস্যু কমিশনের কাছে বিচারাধীন আছে কিংবা ভবিষ্যতে আসবে, তা দ্রুত নিষ্পত্তি করতে হবে।”

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক