নাইজেরিয়ায় দু*র্ঘটনায় নি*হত ২১ ক্রীড়াবিদ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:১১ অপরাহ্ন

নাইজেরিয়ায় দু*র্ঘটনায় নি*হত ২১ ক্রীড়াবিদ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০১/০৬/২০২৫ ১২:৫৮:৪৭ অপরাহ্ন

নাইজেরিয়ায় দু*র্ঘটনায় নি*হত ২১ ক্রীড়াবিদ

ছবি : সংগৃহীত


নাইজেরিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২১ জন নিহত হয়েছেন। নিহতদের সবাই অ্যাথলেট বা ক্রীড়াবিদ। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১৪ জন। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শনিবার (৩১ মে) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আনাদোলু নিউজ এজেন্সি।

বার্তাসংস্থাটি জানিয়েছে, শনিবার কুরা এলাকায় একটি সেতু থেকে বাসটি পড়ে গেলে এই দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা ঘটে। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ওগুন প্রদেশে অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া উৎসব (ন্যাশনাল স্পোর্টস ফেস্টিভাল) থেকে ফিরছিলেন তারা। বাসটিতে থাকা ৩৫ জন আরোহীর বেশিরভাগই ক্রীড়াবিদ ও ক্রীড়া কর্মকর্তা।  

দুর্ঘটনার পর পর সাবেক নাইজেরিয়ান ভাইস প্রেসিডেন্ট আতিকু আবুবাকার গভীর শোক প্রকাশ করেছেন। এক এক্সবার্তায় তিনি বলেন, ‘ওগুনে অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া উৎসব শেষে ফেরার পথে এই মর্মান্তিক দুর্ঘটনার খবরে আমি গভীরভাবে শোকাহত। এই ক্রীড়াবিদরা আমাদের জাতির শ্রেষ্ঠ প্রতিনিধি—দক্ষ, প্রতিশ্রুতিশীল এবং ভবিষ্যতের সম্ভাবনায় ভরপুর ছিলেন।’

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল