সিলেট শাহী ঈদগাহে ঈদুল আযহার প্রধান জামাত সকাল ৮টায়
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন

সিলেট শাহী ঈদগাহে ঈদুল আযহার প্রধান জামাত সকাল ৮টায়

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ০২/০৬/২০২৫ ০৪:৫২:০৯ পূর্বাহ্ন

সিলেট শাহী ঈদগাহে ঈদুল আযহার প্রধান জামাত সকাল ৮টায়

ছবি : সংগৃহীত


আসন্ন পবিত্র ঈদুল আযহার প্রস্তুতি উপলক্ষ্যে শাহী ঈদগাহ ব্যবস্থা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ৭ জুন (শনিবার) সকাল ৮টায় শাহী ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আযহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে।

সোমবার (২ জুন) শাহী ঈদগাহ ব্যবস্থা কমিটির সেক্রেটারী মো. কামাল মিয়া কামরান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। শনিবার (২৪ মে) বাদ জোহর বন্দরবাজারস্থ কেন্দ্রীয় জামে মসজিদে এই সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন শাহী ঈদগাহ ব্যবস্থা কমিটির মোতাওয়াল্লী সিসিকের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী।

সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়, আগামী ৭ জুন (শনিবার) সকাল ৮টায় শাহী ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আযহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে। জামায়াত পূর্বে ঈদুল আযহার তাৎপর্য বিষয়ক বয়ান পেশ করবেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুশতাক আহমদ খান এবং নামাজে ইমামতি করবেন একই মসজিদের ইমাম মাওলানা মুফতি জুনায়েদ আহমদ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪