ওসমানীনগরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণী
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন

ওসমানীনগরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণী

আতাউর রহমান কাওছার, ওসমানীনগর

প্রকাশিত: ০২/০৬/২০২৫ ০৫:৩২:০২ পূর্বাহ্ন

ওসমানীনগরে  জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণী

ছবি: নিজস্ব


সিলেটের ওসমানীনগরে "শিশু থেকে প্রবীণ পুষ্টিকর  খাবার সর্বজনীন" প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে সাতদিন ব্যাপী পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জয়নাল আবেদীন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাঈনুল আহসানের সভাপতিত্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমটি ইপি আই নিউটন ধরের পরিচালনায় সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সত্য ব্রত রায়, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জয়তি দত্ত,নুর মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয় প্রসাদ দেব,ডাঃ মনিকা বিশ্বাস, মেডিকেল অফিসার মোঃ আল আমীন সিদ্দিকী, জাহিদ হাসান, গোয়ালাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আনোয়ার হোসেন, তাজপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শিল্পী দাস, সহকারী শিক্ষক আব্দুল আহাদ, অবিভাক সুজিত কুমার দেব প্রমুখ।

অনুষ্ঠানে গোয়ালাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয়, নূর মিয়া বালিকা বিদ্যালয় ও তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পুষ্টি বিষয়ক রচনা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী প্রতিযোগীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিরা।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪