মাধবপুরে কিশোরীর ঝুলন্ত লা*শ উ দ্ধা র
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন

মাধবপুরে কিশোরীর ঝুলন্ত লা*শ উ দ্ধা র

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ০২/০৬/২০২৫ ০৭:৩৮:৪৫ পূর্বাহ্ন

মাধবপুরে কিশোরীর ঝুলন্ত লা*শ উ দ্ধা র

ছবি : সংগৃহীত


হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের সুলতানপুর গ্রামে সিমলা বেগম (১৫) নামের এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সিমলা ওই গ্রামের নুর হোসেনের মেয়ে।

জানা যায়, সোমবার(২ জুন) দুপুরে পরিবারের সবার অলক্ষ্যে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দেয় সিমলা।খবর পেয়ে কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ(আইসি) ইন্সপেক্টর গোলাম মোস্তফা সংগীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে সিমলার লাশ উদ্ধার করেন।গোলাম মোস্তফা স্থাণীয় সূত্রের উদ্ধৃতি দিয়ে  জানান, ওই কিশোরী কিছুদিন ধরেই মানসিক অস্থিরতায় ভুগছিল।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, নিহতের লাশ পোস্টমর্টেমের জন্য শুভকামনা জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পোস্টমর্টেম রিপোর্ট পাওয়ার পর প্রকৃত ঘটনা জানা যাবে। এ ব্যাপারে নিয়মানুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল