জৈন্তাপুরে ই*য়াবাসহ একজন আ*টক
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন

জৈন্তাপুরে ই*য়াবাসহ একজন আ*টক

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৩/০৬/২০২৫ ০১:৫৩:১৯ পূর্বাহ্ন

জৈন্তাপুরে ই*য়াবাসহ একজন আ*টক


সিলেটের জৈন্তাপুরে তামাবিল হাইওয়ে পুলিশের অভিযানে ১৮ পিস ইয়াবাসহ একজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তির নাম মো. সামসুল ইসলাম (৪২)। তিনি উপজেলার দরবস্ত ইউনিয়নের শরিফুত গ্রামের মৃত জাফর আলির পুত্র।

তামাবিল হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২ জুন) রাত ১১টা ৪০ মিনিটে হাইওয়ে পুলিশের টহল টিম তামাবিল হাইওয়ে থানা সংলগ্ন মহাসড়কে চেকপোস্ট বসিয়ে দায়িত্ব পালন করছিল। এসময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, সারীঘাট দক্ষিণ বাজার এলাকায় মহাসড়কের উপর দাঁড়িয়ে এক ব্যক্তি ইয়াবা বিক্রির চেষ্টা করছেন। পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে লুঙ্গিতে রক্ষিত একটি কালো রঙের পলিথিনের ব্যাগ থেকে গোলাপি রঙের ১৮ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। 

বিষয়টি নিশ্চিত করেছেন তামাবিল হাইওয়ে থানা, সিলেট রিজিয়নের ওসি মোহাম্মদ হাবিবুর রহমান। তিনি বলেন, এ ঘটনায় আটক হওয়া ব্যক্তিকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে পুলিশ। মঙ্গলবার সকালে পুলিশ পাহারায় আটককৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪