সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ছাদে আ গু ন
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ছাদে আ গু ন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/০৬/২০২৫ ০৩:৫৩:০৫ পূর্বাহ্ন

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ছাদে আ গু ন

ফাইল ছবি


সুপ্রিম কোর্টের আপিল বিভাগের তৃতীয় তলায় আগুন লাগার ঘটনা ঘটছে।

মঙ্গলবার (৩ জুন) বেলা ১১টার দিকে আপিল বিভাগের তৃতীয় তলায় ছাদের স্টোররুমে শর্ট সার্কিট থেকে এ ঘটনা ঘটে।

আগুনে স্টোররুমে থাকা কাগজসহ স্টেশনারি জিনিসপত্র পুড়ে গেছে বলে জানা গেছে।

সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, আগুন লাগার ১৫/২০ মিনিটের মধ্যেই সুপ্রিম কোর্টের স্টাফদের তৎপরতায় ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণ আনা সম্ভব হয়। এরমধ্যে ফায়ার সার্ভিসের সদস্যরাও ঘটনাস্থলে পৌঁছায়। পরে তারা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে আসে।

তিনি আরও বলেন, আগুনে স্টোররুমের থাকা কাগজসহ স্টেশনারি জিনিসপত্র এবং কিছু প্লাস্টিক পণ্য পুড়ে গেছে। তবে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

শফিকুল ইসলাম জানান, স্টোররুম মামলা সংশ্লিষ্ট নথিপত্র বা দাপ্তরিক কোনো কাগজপত্র ছিল না। এখানে অফিসের জন্য ব্যবহার্য জিনিসপত্র রাখা হয়।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক