সিলেট বিভাগীয় কমিশনারের সাথে বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন

সিলেট বিভাগীয় কমিশনারের সাথে বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ

মোঃ সায়েস্তা মিয়া, বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ০৩/০৬/২০২৫ ০৫:২৫:১৭ পূর্বাহ্ন

সিলেট বিভাগীয় কমিশনারের সাথে বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ

ছবি: নিজস্ব


সিলেটের বিভাগীয় কমিশনার  খান মোঃ রেজা-উন-নবী এর সাথে আজ মঙ্গলবার বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ এক সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সংগ্রামী সভাপতি সিনিয়র সাংবাদিক শাহিন উদ্দিনের নেতৃত্বে প্রেসক্লাব প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন "বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক শ্রী অজিত চন্দ্র দেব, অফিস (দপ্তর) সম্পাদক সাংবাদিক কবি এস.পি.সেবু, অর্থ সম্পাদক আব্দুল কাইয়ুম, ও মিডিয়াকর্মী মো.ইয়াছিন মির্জা।

সাক্ষাতকালে কমিশনারকে সাংবাদিকদের কল্যাণ ও সংবাদ পরিবেশন বিষয়ে অবগত করেন বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সভাপতি শাহিন উদ্দিন। তিনি এ সময় ২৪ শের জুলাই ছাত্রজনতার অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারমুক্ত বাংলাদেশে এখনো বৈষম্য সৃষ্টি করছে একটি চক্রান্তকারী মহল ও দালাল আমলারা। এরাই দেশকে সিন্ডিকেটের মাধ্যমে ধ্বংশের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে। এর থেকে উত্তরণ প্রয়োজন।

এসময় সিলেট বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী বিষয়টি গুরুত্ব সহকারে শুনেন ও সাংবাদিকদের নিরপেক্ষ  সৃজনশীল সংবাদ পরিবেশনের আহবান জানান।

পরিশেষে বিশ্বনাথের জনপ্রিয় পত্রিকা বিশ্বনাথ বার্তা'র চলমান সংখ্যা তাঁর হাতে হস্তান্তর করেন বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪