সিলেটে রাস্তা সং স্কা রে র দাবিতে এলাকাবাসীর সড়ক অ ব রো ধ
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন

সিলেটে রাস্তা সং স্কা রে র দাবিতে এলাকাবাসীর সড়ক অ ব রো ধ

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ০৩/০৬/২০২৫ ০৫:৪০:২১ পূর্বাহ্ন

সিলেটে রাস্তা সং স্কা রে র দাবিতে এলাকাবাসীর সড়ক অ ব রো ধ

ছবি: নিজস্ব


সিলেটের শাহপরান বাইপাস এলাকার মুরাদপুর বাজারে রাস্তা সংস্কারের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী।

মঙ্গলবার ( ৩ জুন ) দুপুর ২টায় থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত মুরাদপুর বাজার পয়েন্টে সড়ক অবরোধ করে প্রতিবাদ কর্মসূচি পালন করেন এলাকাবাসী। বিক্ষোভ চলাকালে এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়েন দূর-দুরান্তের যাত্রীরা।

আন্দোলনকারীরা জানান, মুরাদপুর বাজার হতে প্রায় কানাইঘাট উপজেলা সদরে যাতায়াতের প্রায় ১০ কিলোমিটার সড়কটি দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরা। সংস্কার না হওয়ায় চলাচলের জন্য রাস্তাটি ব্যবহার একেবারেই অনুপযোগী হয়ে পড়েছে। রাস্তা দিয়ে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, যাতায়াতেও সমস্যায় পড়তে হয়। বিভিন্ন স্থানে দেবে গিয়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। দীর্ঘদিন রাস্তাটির সংস্কারি বহীন অবস্থায় থাকার  ফলে যাতায়াতে চরম দুর্ভোগে পড়তে হয় শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকার জনসাধারণের। রাস্তাটি দ্রুত সংস্কার না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারী দেওয়া হয়।

মুরাদপুর বাজারের জমিদার ইলিয়াছ মিয়ার সভাপতিত্বে ও বাজার কমিটির সভাপতি জিল্লু রহমানের সঞ্চালনায় প্রতিবাদে কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাজার কমিটির সাধারণ সম্পাদক শিব্বির আহমেদ, সদস্য ভুট্রো, নায়িম আহমদ, ডা. মেহেরউল্লা, আব্দুর রউফ, ফার্মেসী ব্যবসায়ী ছয়ফুল, আব্দুল করিম, রায়হান, আব্দুলসহ ৩১নং ওয়ার্ডে ও মুরাদপুর এলাকার সর্বস্তরের এলাকাবাসী।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪