স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন

স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ০৩/০৬/২০২৫ ১০:২০:৪০ পূর্বাহ্ন

স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত

ছবি : সংগৃহীত


শরীয়াহ ভিত্তিক ইসলামী স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি-এর ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সিলেট শাখার উদ্যোগে মঙ্গলবার (৩ জুন) এক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মিলাদ মাহফিলে দোয়া পরিচালনা করেন মওলানা নাইম আহমেদ।

মিলাদ মাহফিলের পর ব্যাংকের গ্রাহক এবং শুভানুধ্যায়িদের নিয়ে কেক কেটে স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি-এর প্রতিষ্ঠাবার্ষিকীর শূভ সুচনা করেন সিলেটের আঞ্চলিক প্রধান এবং সিলেট শাখার প্রধান আবু রাহাদ খন্দকার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, এক্সিম ব্যাংক পিএলসি সিলেট অঞ্চলের প্রধান আবু আজাদ মহিবুল ফিরোজ, বিশিষ্ট ব্যবসায়ী মো: পাভেল আহমেদ, মাজহারুল ইসলাম বাবুল, মোহাম্মদ শেখ কাওছার-উল-হাসান, কন্ট্রাক্টর এসোসিয়েনের সভাপতি মো: আতাউর রহমান  ও সিলেট শাখার সহ-ব্যবস্থাপক কে. এম. মহিউদ্দিন পারভেজ। এছাড়াও সিলেটের অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উক্ত অনুষ্ঠানে সকলে ব্যাংকের সাফল্য কামনা করেন এবং সবাইকে ব্যাংকের সেবা গ্রহণ করার আহবান জানান।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪