এনসিপি নেত্রীর সঙ্গে অ*সদাচরণ, ২ পুলিশ সদস্য ক্লো জ ড
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন

এনসিপি নেত্রীর সঙ্গে অ*সদাচরণ, ২ পুলিশ সদস্য ক্লো জ ড

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/০৬/২০২৫ ১১:০৮:৪৬ পূর্বাহ্ন

এনসিপি নেত্রীর সঙ্গে অ*সদাচরণ, ২ পুলিশ সদস্য ক্লো জ ড

ছবি : সংগৃহীত


পটুয়াখালীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ও বৈষম্যবিরোধী আন্দোলনের সংগঠক জিনাত জাহানের সঙ্গে অসদাচরণের অভিযোগে সদর থানার দুই পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে।

অভিযুক্তরা হলেন—পুলিশ কনস্টেবল জয় দাস ও আবু বকর।

মঙ্গলবার (৩ জুন) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) সাজাদুল ইসলাম স্বজল।

এর আগে, সোমবার সন্ধ্যায় জিনাত জাহান পুলিশ সুপারের কাছে একটি লিখিত অভিযোগ জমা দেন। অভিযোগের পরপরই অভিযুক্ত দুই পুলিশ সদস্যকে থানা থেকে ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১ জুন বিকেলে মোবাইল সিম চুরি-সংক্রান্ত একটি সমস্যার সমাধানে পটুয়াখালী সদর থানায় যান জিনাত জাহান। তিনি অভিযোগ করেন, সে সময় থানা প্রাঙ্গণে থাকা সিভিল পোশাকধারী পুলিশ সদস্য জয় দাস ও আবু বকর প্রথমেই তার রাজনৈতিক পরিচয় জানতে চান। এনসিপির নাম জানার পর তারা দলের নাম বিকৃত করে উপহাস করেন এবং দলের নেতৃবৃন্দ সম্পর্কে কটূক্তি করেন।

জিনাত জাহান বলেন, ‘আমাকে দীর্ঘ সময় বসিয়ে রাখা হয়। তারা আমার অনুরোধে সাড়া না দিয়ে বিষয়টিকে গুরুত্বহীনভাবে বিবেচনা করেন। পরবর্তীতে এসআই ইসরাইল ঘটনাস্থলে এসে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করেন এবং প্রয়োজনীয় তথ্য হোয়াটসঅ্যাপে পাঠাতে বলেন।’

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার স্বজল বলেন, ‘লিখিত অভিযোগ পাওয়ার পরই বিষয়টি তদন্ত করা হয়। অপেশাদার আচরণের কারণে দুই পুলিশ সদস্যকে ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।’

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক