জ্বালানি তেলের দাম কম, বাসে বাড়তি ভাড়ার সুযোগ নেই: উপদেষ্টা ফাওজুল কবির
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন

জ্বালানি তেলের দাম কম, বাসে বাড়তি ভাড়ার সুযোগ নেই: উপদেষ্টা ফাওজুল কবির

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/০৬/২০২৫ ১২:৩১:৩৫ অপরাহ্ন

জ্বালানি তেলের দাম কম, বাসে বাড়তি ভাড়ার সুযোগ নেই: উপদেষ্টা ফাওজুল কবির

ছবি : ফাইল ফটো


সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেল মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, জ্বালানি তেলের দাম কমানো হয়েছে। বাসে বাড়তি ভাড়া নেয়ার কোনো সুযোগ নেই। নিলেই ব্যবস্থা নেয়া হবে।

আজ বৃহস্পতিবার (৫ জুন) সকালে রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শন শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।উপদেষ্টা বলেন, মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। অনিয়ম দেখলেই ব্যবস্থা নেয়া হচ্ছে। যানজটের বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।

তিনি আরও বলেন, ভাড়ার ব্যাপারে একটি বিচ্চুতির খবর পেয়েছি– এক জায়গায় ১০০ টাকা ভাড়া বেশি নেয়া হচ্ছিল, ফেরত দেয়া হয়েছে। তাকে জরিমানা করা হয়েছে।মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, কিছু ঢালাও অভিযোগ এসেছে, ভাড়া বেশি নেয়ার। নির্দিষ্ট অভিযোগ থাকলে সাথে সাথেই ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

উল্লেখ্য, গত ৩১ মে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে জানায়– জুন মাসের জন্য প্রতি লিটার ডিজেলের দাম ২ টাকা কমানো হয়েছে। পেট্রল ও অকটেনের দাম লিটারে কমানো হয়েছে ৩ টাকা।এর আগে, মে মাসে জ্বালানি তেলের দাম কমানো হয়েছিল লিটারে ১ টাকা।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক