এখন তো বড় গরু কেনা ডিফিকাল্ট : স্বরাষ্ট্র উপদেষ্টা
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন

এখন তো বড় গরু কেনা ডিফিকাল্ট : স্বরাষ্ট্র উপদেষ্টা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/০৬/২০২৫ ০৩:৪৭:৩৪ পূর্বাহ্ন

এখন তো বড় গরু কেনা ডিফিকাল্ট : স্বরাষ্ট্র উপদেষ্টা

ছবি : সংগৃহীত


 স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দুর্নীতির টাকা না থাকায় মানুষ বড় গরু কিনতে পারছে না। এখন তো বড় গরু কেনা ডিফিকাল্ট। বৃহস্পতিবার (৫ জুন) দুপুরে গাবতলী পশুর হাট পরিদর্শন শেষে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন।

তিনি বলেন, দুর্নীতির টাকা না থাকায় মানুষ বড় গরু কিনতে পারছে না। আগে হলে দুর্নীতির টাকা ভরা ছিল পকেটে, এখন তো দুর্নীতির টাকা নেই। দুর্নীতিবাজ যাদের কাছে টাকা ছিল, ব্ল্যাকমানি ছিল, তারা তো বড় বড় গরু কিনত। এখন তো বড় গরু কেনা ডিফিকাল্ট।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আমাদের যাদের সৎ পয়সা আছে তারাও অনেকে বড় গরু কিনবে। সৎ পয়সার বহু লোক আছে, বড় বড় বিজনেসম্যান তারা বড় গরু কিনবে।

এর আগে তিনি গাবতলী পশুর হাট পরিদর্শনকালে বেপারী ও ক্রেতাদের সঙ্গে কথা বলে খোঁজখবর নেন। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে গরুর দাম মোটামুটি রিজনেবল মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, দাম এখানে গতবারের থেকে মনে হলো একটু কম। পর্যাপ্ত গরু আছে, যারা গরু কিনবে তাদের কোনো অসুবিধা হবে না।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিরাপত্তা বাহিনীর প্রধান হিসেবে আমি তো ভালো দেখলাম। আপনারা বলেন নিরাপত্তার কোনো ঘাটতি আছে কি না।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক