ঈদের আগের দিন গা জা য় ৩৭ জনকে হ*ত্যা ই স রা য়ে লে র
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন

ঈদের আগের দিন গা জা য় ৩৭ জনকে হ*ত্যা ই স রা য়ে লে র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/০৬/২০২৫ ১১:০১:১৯ পূর্বাহ্ন

ঈদের আগের দিন গা জা য় ৩৭ জনকে হ*ত্যা ই স রা য়ে লে র

ছবি : সংগৃহীত


বিশ্বের মুসলিম প্রধান দেশ ও অঞ্চলগুলোতে চলছে পবিত্র ঈদুল আজহা উদযাপনের প্রস্তুতি। কাল শুক্রবার (৬ জুন) মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পশু কোরবানির মাধ্যমে ঈদ উদযাপন করবেন তারা। ঈদের আনন্দ করবেন ফিলিস্তিনিরাও। তবে সেই ঈদ দেখা হলো না ফিলিস্তিনের গাজার ৩৭ জন মানুষের।

বর্বর হামলা চালিয়ে ঈদের আগের দিন তাদের হত্যা করেছে দখলদার ইসরায়েল। গাজার সিভিল ডিফেন্সের কর্মকর্তা মোহাম্মদ আল-মুঘাইর বার্তাসংস্থা এএফপিকে বৃহস্পতিবার বলেছেন, “আজ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় ৩৭ জন শহীদ হয়েছেন।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতিতে হামলা চালায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। ওইদিনই ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ শুরু হয়। প্রায় দুই বছর ধরে চলা এ যুদ্ধে এখন পর্যন্ত প্রায় ৫৫ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন লাখ লাখ মানুষ। গাজায় ইসরায়েলি বর্বরতা বন্ধে আরবসহ এখন ইউরোপের অনেক দেশ সোচ্চার হয়েছে। তা সত্ত্বেও দখলদাররা তাদের হত্যাযজ্ঞ অব্যাহত রেখেছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল