কোরবানির চামড়া পাচার রোধে সী মা ন্তে কড়া নজরদারিতে বি জি বি
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন

কোরবানির চামড়া পাচার রোধে সী মা ন্তে কড়া নজরদারিতে বি জি বি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/০৬/২০২৫ ১১:২৫:৫১ পূর্বাহ্ন

কোরবানির চামড়া পাচার রোধে সী মা ন্তে কড়া নজরদারিতে বি জি বি

ছবি : ফাইল ফটো


পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানি দেওয়া পশুর চামড়া পাচার রোধ এবং বাংলাদেশের ভেতরে লোকজনকে পুশ ইন করার প্রতিরোধে সীমান্তে কঠোর অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গতকাল শনিবার সীমান্তের অতন্দ্র প্রহরী খ্যাত বাহিনীর পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্তের নিরাপত্তা বিধান ও দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সীমান্ত দিয়ে কোরবানির পশুর চামড়া পাচার রোধে সীমান্তে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে পুশ ইন করার প্রতিরোধেও বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। এরই ধারাবাহিকতায় ঈদের দিনেও বিজিবির সদস্যরা সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে কঠোর নজরদারি ও টহল তৎপরতা জোরদার করে দায়িত্ব পালন অব্যাহত রেখেছেন।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক