কানাডায় পর্যটনকেন্দ্রে ক্যানো উ ল্টে প্রা ণ হা রা লে ন বাংলাদেশি পাইলট ও ব্যবসায়ী
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন

কানাডায় পর্যটনকেন্দ্রে ক্যানো উ ল্টে প্রা ণ হা রা লে ন বাংলাদেশি পাইলট ও ব্যবসায়ী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/০৬/২০২৫ ১২:৩১:২৪ অপরাহ্ন

কানাডায় পর্যটনকেন্দ্রে ক্যানো উ ল্টে প্রা ণ হা রা লে ন বাংলাদেশি পাইলট ও ব্যবসায়ী

ছবি : সংগৃহীত


কানাডায় অন্টারিওর লিনজির একটি কটেজসংলগ্ন হ্রদে ক্যানোইং করতে গিয়ে পানিতে ডুবে প্রাণ হারিয়েছেন বাংলাদেশ বিমানের বোয়িং ৭৮৭-এর অভিজ্ঞ ক্যাপ্টেন সাইফুজ্জামান গুড্ডু ও তার ঘনিষ্ঠ বন্ধু বিজিএমইএ’র সাবেক ভাইস প্রেসিডেন্ট এবং টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহিল রাকিব।

জানা গেছে, সাইফুজ্জামান তার এক বন্ধু ও বন্ধুর ছেলেসহ একটি ক্যানো নিয়ে হ্রদে নামেন। শান্ত হ্রদের বুক চিরে এগিয়ে চলা ক্যানো হঠাৎ করেই উল্টে যায়। এতে বন্ধুর ছেলে সাঁতরে পাড়ে উঠে আসেন, কিন্তু সাইফুজ্জামান ও তার বন্ধু আর ফিরে আসেননি। পরে উদ্ধারকারীরা তাদের দু’জনকেই উদ্ধার করে, কিন্তু তখন তারা আর জীবিত ছিলেন না। ঘটনার সময় তীরেই ছিলেন সাইফুজ্জামানের স্ত্রী ও ছোট মেয়ে। 

লিনজি অন্টারিওর একটি শান্তিপূর্ণ পর্যটন নগরী, যেখানে বোটিং, কায়াকিং, ক্যানোইং-এর মতো জলক্রীড়া জনপ্রিয়। তবে এমন দুর্ঘটনা সেখানে সচরাচর ঘটে না। হঠাৎ করে দিকভ্রান্ত বাতাস, লাইফ জ্যাকেটের অনুপস্থিতি, কিংবা ক্যানো চালনায় অপ্রশিক্ষিততা—এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণ হতে পারে বলে জানা গেছে। 

অন্টারিও প্রাদেশিক পুলিশ জানিয়েছে, রবিবার বিকেলে কাওয়ার্থা লেইকস অঞ্চলের একটি হ্রদে ক্যানো উল্টে যাওয়ার ঘটনায় দুই ব্যক্তি মারা গেছেন। পুলিশ জানায়, বিকেল ৩টার কিছু পরে স্টার্জন লেকে একটি বোট দুর্ঘটনার খবর পেয়ে জরুরি সেবাদানকারীরা সেখানে ছুটে যান। ক্যানোটিতে তিনজন পুরুষ ছিলেন। তাদের মধ্যে একজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। কিন্তু বাকি দুজন পানিতে ভেসে থাকতে না পেরে প্রাণ হারান। নৌকায় থাকা তিনজনের কারো শরীরে তখন কোনো লাইফ-জ্যাকেট ছিল না বলে পুলিশ জানিয়েছে। 

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক