আবদুল হামিদকে গ্রে প্তা র না করার কারণ জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন

আবদুল হামিদকে গ্রে প্তা র না করার কারণ জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/০৬/২০২৫ ০১:১৪:২৭ পূর্বাহ্ন

আবদুল হামিদকে গ্রে প্তা র না করার কারণ জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

ছবি : ফাইল ফটো


স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে ওয়ারেন্ট নেই বলেই তাকে গ্রেপ্তার করা হয়নি। সোমবার (৯ জুন) তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

তিনি আরও বলেন, কিছু কিছু মামলা ইনভেস্টিগেশন হয়নি, ইনভেস্টিগেশন হওয়ার পরে যে দোষী হবে তাদের আইনের আওতায় নেওয়া হয়েছে। আপনারাই সবসময় বলেছেন যে নির্দোষীরা যেন কোনো অবস্থায় সাজা না পায়।

এ জন্য আমাদের ইনভেস্টিগেশনটা করতে দেন, ইনভেস্টিগেশন করার পর যেই দোষী হোক না কেন কেউ আইনের বাইরে থাকবে না। তারে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসা হবে। দোষী যে হবে তারে আমরা শাস্তি দেব।

এর আগে রোববার (৮ জুন) দিবাগত রাত দেড়টায় থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে (টিজি-৩৩৯) ঢাকায় আসেন আব্দুল হামিদ। অবতরণের পর ১টা ৪৫ মিনিটে তিনি হুইল চেয়ারে করে ইমিগ্রেশন কাউন্টারে যান। পরে রাত পৌনে ৩টার সময় তার ইমিগ্রেশন সম্পন্ন হলে তিনি বিমানবন্দর ত্যাগ করেন।

প্রসঙ্গত, গত মে মাসের শুরুতে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে দেশ ছেড়েছিলেন আবদুল হামিদ। দেশত্যাগে কোনো নিষেধাজ্ঞা না থাকায় চিকিৎসার জন্য থাইল্যান্ডে যান তিনি। এ সময় তার সঙ্গে ছোট ছেলে রিয়াদ আহমেদ তুষার ও শ্যালক ডা. আ ন ম নৌশাদ খান যান। দেশের চিকিৎসকদের পরামর্শেই তিনি বিদেশে গিয়েছিলেন বলে জানা যায়।

বিষয়টি জানাজানি হলে শুরু হয় তোলপাড়। তার দেশ ছাড়ার সহযোগীদের চিহ্নিত করতে পুলিশ সদর দপ্তর উচ্চক্ষমতাসম্পন্ন কমিটিও করে। তাকে দেশত্যাগে সহযোগিতায় জড়িতদের শনাক্ত করতে গঠিত ওই কমিটি কাজ করছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক