বিদায়ী তাওয়াফের মধ্য দিয়ে শেষ হলো হজের আনুষ্ঠানিকতা
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন

বিদায়ী তাওয়াফের মধ্য দিয়ে শেষ হলো হজের আনুষ্ঠানিকতা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/০৬/২০২৫ ০২:২৬:১৪ পূর্বাহ্ন

বিদায়ী তাওয়াফের মধ্য দিয়ে শেষ হলো হজের আনুষ্ঠানিকতা

ছবি : ফাইল ফটো


মক্কায় পবিত্র মসজিদুল হারামে বিদায়ী তাওয়াফের মাধ্যমে শেষ হয়েছে হজের আনুষ্ঠানিকতা। স্থানীয় সময় রোববার (৮ জুন) তাওয়াফুল বিদা বা বিদায়ী তাওয়াফের জন্য মসজিদুল হারামে জড়ো হন মুসল্লিরা।

মহান আল্লাহর পবিত্র ঘর ৭ বার প্রদক্ষিণ করেন হাজিরা। হজের শেষ দিনে বাধ্যতামূলক ভাবে সাফা ও মারওয়া পাহাড়ের মাঝে দৌড়াদৌড়ি করেন মুসল্লিরা। যাকে বলা হয় ‘সাঈ’ করা।

আগামীকাল থেকে শুরু হজের ফিরতি ফ্লাইট। গেলো বৃহস্পতিবার (৫ জুন) আরাফাতের ময়দানে হজের মূল আনুষ্ঠানিকতা শেষে মুজদালিফায় যান মুসল্লিরা। সেখানে রাত্রিযাপন শেষে শুক্রবার সকালে মিনায় ফিরে পাথর নিক্ষেপ করেন শয়তানকে। এরপর পশু কুরবানি দিয়ে মাথা মুণ্ডন করেন হাজিরা। এ বছর পবিত্র হজে অংশ নেয়ার সৌভাগ্য হয় ১৫ লাখের বেশি মুসল্লির।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক