যুক্তরাজ্যে ড. ইউনূসের চার দিনের সফর শুরু, প্রেস ব্রিফিংও হতে পারে আজ
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন

যুক্তরাজ্যে ড. ইউনূসের চার দিনের সফর শুরু, প্রেস ব্রিফিংও হতে পারে আজ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/০৬/২০২৫ ১১:৫৭:২৯ পূর্বাহ্ন

যুক্তরাজ্যে ড. ইউনূসের চার দিনের সফর শুরু, প্রেস ব্রিফিংও হতে পারে আজ

ছবি : সংগৃহীত


চার দিনের সরকারি সফরে যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (৯ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় সফরসঙ্গীদের নিয়ে এমিরেটস এয়ার লাইনসের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি।মঙ্গলবার (১০ জুন) বেলা সাড়ে ১২টায় (লন্ডন সময় সকাল সা‌ড়ে ৭টা) হি‌থ্রো বিমানবন্দ‌রে পৌঁছানোর কথা বাংলা‌দে‌শের অন্তর্বর্তী সরকারপ্রধান ও তার সফরসঙ্গীদের।

বিমানবন্দ‌রে তদেরকে স্বাগত জানা‌বেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইক‌মিশনার আবিদা ইসলাম ও ব্রিটিশ রাজার প্রতি‌নি‌ধিরা।লন্ডনে বাংলাদেশ হাইক‌মিশ‌নে নিযুক্ত প্রেস মিনিস্টার আকবর হো‌সেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার হো‌টেল ল‌বি‌তেই বেশ ক‌য়েকটি বৈঠক কর‌বেন প্রধান উপ‌দেষ্টা। পরবর্তীতে আ‌রও কিছু যোগ হ‌বে তার কর্মসূচিতে।

সূত্র জানায়, বিমানবন্দর থে‌কে সেন্ট্রাল লন্ড‌নের হো‌টে‌লে পৌঁছে প্রাতরাশ সে‌রেই বেশ ক‌য়েকটি বৈঠকের সূচি র‌য়ে‌ছে ড. ইউনূসের। এর মধ্যে তার সঙ্গে হো‌টেলে দেখা কর‌বেন বাংলাদেশ বিষয়ক অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের (এ‌পি‌পিজি) সদস‌্যরা। এ গ্রু‌পের চেয়ারপারসন বাংলাদেশি বং‌শোদ্ভূত ব্রিটিশ এম‌পি আপসানা বেগম। এরপর একা‌ধিক মি‌ডিয়া‌কে সাক্ষাৎকার দেওয়ার সময় রাখা হ‌য়েছে। প্রধান উপ‌দেষ্টার প্রেস সচিবও মঙ্গলবার লন্ড‌নে প্রেস ব্রিফিং কর‌তে পারেন।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক