আ গু ন থেকে বাঁ চ তে দুই সন্তান ও বাবার ৯ তলা থেকে লাফ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন

আ গু ন থেকে বাঁ চ তে দুই সন্তান ও বাবার ৯ তলা থেকে লাফ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/০৬/২০২৫ ০৮:৩৩:৩৮ পূর্বাহ্ন

আ গু ন থেকে বাঁ চ তে দুই সন্তান ও বাবার ৯ তলা থেকে লাফ

ছবি : সংগৃহীত


দাউ দাউ করে জ্বলতে থাকা আগুন থেকে বাঁচতে ৯ তলা থেকে লাফ দিয়েছেন এক বাবা ও তার দুই শিশু সন্তান। তবে আগুন থেকে রক্ষা পেলেও এত উঁচু থেকে লাফ দেওয়ায় তারা তিনজনই মারা গেছেন।

মঙ্গলবার (১০ মে) সকালে ভারতের দিল্লির দরগা সেক্টর-১৩ এর শপথ সোসাইটির একটি ভবনে আগুন লাগে। যা মুহূর্তের মধ্যে পুরো ভবনে ছড়িয়ে পড়ে। ওই সময় ভবনের বাসিন্দারা বাঁচতে আকুতি জানান। তারা অনেকে বাড়ান্দায় এসে আশ্রয় নেন। ওই সময় ১০ বছর বয়সী একটি ছেলে ও মেয়ে শিশু বাড়ান্দা থেকে লাফ দেয়। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাদের মৃত ঘোষণা করা হয়। দুই শিশু লাফ দেওয়ার কিছুক্ষণের মধ্যে তাদের বাবাও লাফ দেয়। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার পর তিনিও মারা যান।

দুই শিশু ও এই বাবা মারা গেলেও তার স্ত্রী ও অপর এক ছেলে আগুন থেকে বেঁচে যায়। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

যারা ভবনটির নিচের দিকে ছিলেন তারা দ্রুত বের হয় যেতে সমর্থন। তবে যারা উপরে ছিলেন তারা আটকে যান। পরবর্তীতে সেখানে ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে এনে ভবনের সবাইকে উদ্ধার করেন। তবে তার আগেই ওই তিনজন লাফিয়ে পড়ায় প্রাণ হারান।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল