সিলেট বিভাগে সং র ক্ষ ণ করা হয়েছে দুই লাখ ৯৩ হাজার চামড়া
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন

সিলেট বিভাগে সং র ক্ষ ণ করা হয়েছে দুই লাখ ৯৩ হাজার চামড়া

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/০৬/২০২৫ ১০:২৬:২৫ পূর্বাহ্ন

সিলেট বিভাগে সং র ক্ষ ণ করা হয়েছে দুই লাখ ৯৩ হাজার চামড়া

ছবি : সংগৃহীত


সিলেট বিভাগের চার জেলার মাদ্রাসা, এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের মাধ্যমে এবছর কোরবানির দুই লাখ ৯৩ হাজার ৩৪৫ পিস গরু, মহিষ ও ছাগলের চামড়া সংরক্ষণ করা হয়েছে। এর মধ্যে ১ লাখ ৮৭ হাজার ৩৪৫ পিস গরু ও মহিষের চামড়া এবং ২২ হাজার ছাগলের চামড়া রয়েছে।

মঙ্গলবার (১০ জুন) সিলেট বিভাগ থেকে বাণিজ্য মন্ত্রণালয়ের কন্ট্রোল রুমে পাঠানো তথ্য থেকে এ চিত্র পাওয়া গেছে।

এ বিভাগে সিলেট জেলায় ৯৭ হাজার ৮ শত ৮৫০ টি গরু মহিষের চামড়া এবং ১২ হাজার পিস ছাগলের চামড়া সংরক্ষণ করা হয়েছে৷ সুনামগঞ্জ জেলায় ১৭ হাজার ৩শটি গরু মহিষের চামড়া সংরক্ষণ করা হয়েছে। হবিগঞ্জ জেলায় ৩২ হাজার ৭০টি গরু মহিষের চামড়া সংরক্ষণ করা হয়েছে। মৌলভীবাজার জেলায় ৪০ হাজার ১২৫টি গরু ও মহিষের চামড়া এবং ৯ হাজার ৫০০ শত ছাগলের চামড়া সংরক্ষণ করা হয়েছে। জেলা ও উপজেলা প্রশাসনের তদারকিতে এসব চামড়া সংরক্ষণ করা হয়েছে সরকার সরবরাহকৃত বিনামূল্যের লবণ দিয়ে।

উল্লেখ্য, এবছর কোরবানির চামড়ার মূল্য বৃদ্ধি এবং এতিমদের হক আদায়ের উদ্দেশ্যে সরকারের পক্ষ থেকে দেশের এতিমখানা, মসজিদ ও মাদ্রাসাসমূহে বিনামূল্যে ৩০ হাজার মেট্রিকটন লবণ সরবারহ করা হয়। যাতে করে স্থানীয়ভাবে দুই থেকে তিন মাস চামড়া সংরক্ষণ করা সম্ভব হয়।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক