দিল্লিতে শেখ হা সি না র সঙ্গে জয়
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন

দিল্লিতে শেখ হা সি না র সঙ্গে জয়

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০৬/২০২৫ ০৫:৩২:৫০ পূর্বাহ্ন

দিল্লিতে শেখ হা সি না র সঙ্গে জয়

ছবি : সংগৃহীত


ভারতের রাজধানী দিল্লিতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, মায়ের সঙ্গে ঈদুল আজহা উদযাপনের জন্য মার্কিন নাগরিকত্ব পাওয়া জয় দিল্লিতে গিয়েছেন। এ ব্যাপারে ভারতীয় কর্তৃপক্ষ কোনো মন্তব্য করেনি।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত বছরের ৫ আগস্ট দেশ ত্যাগ করে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর থেকে তিনি সেদেশের রাজধানী দিল্লির একটি সেফহাউসে অবস্থান করছেন।

আওয়ামী লীগের ঘনিষ্ঠ এক ব্যক্তি বলেছেন, “হাসিনার ছেলে মূলত মায়ের সাথে ঈদ উদযাপন করার জন্য ভারতে এসেছেন। গত বছরের আগস্টে ভারতে আসার পর তিনিই প্রথম অতিথি যিনি তার মায়ের সাথে দেখা করেছেন।”

নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধের জবাব এখনো পর্যন্ত দেয়নি ভারত। হাসিনার বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা রয়েছে বাংলাদেশে। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিক্ষোভকারীদের উপর পুলিশি দমন-পীড়নের নির্দেশ দেওয়ার জন্য শেখ হাসিনাকে অভিযুক্ত করেছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক