আজ ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের ঐতিহাসিক বৈঠক
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন

আজ ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের ঐতিহাসিক বৈঠক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/০৬/২০২৫ ১০:৪৫:২৬ পূর্বাহ্ন

 আজ  ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের ঐতিহাসিক বৈঠক

ছবি : ফাইল ফটো


প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক আজ।শুক্রবার (১৩ জুন) লন্ডনের স্থানীয় সময় সকাল ৯টায় (বাংলাদেশ সময় দুপুর ২টায়) লন্ডনের পার্ক লেনের হোটেল ডোরচেস্টারে বৈঠকটি শুরু হবে।

বৈঠকের বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, লন্ডনে ‘ওয়ান-টু-ওয়ান’ বৈঠকে মিলিত হতে যাচ্ছেন ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমান। নির্বাচনের সময় পুননির্ধারণ, সংস্কারসহ সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে তাদের আলোচনা হতে পারে।

শফিকুল আলম বলেন, ভবিষ্যত বাংলাদেশের জন্য এ বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশে রাজনৈতিক উত্তেজনা, নির্বাচন নিয়ে জটিলতা ও সরকার ও অন্যান্য দলের টানাপোড়েনের মধ্যে এই বৈঠক ঘিরে জনমনে কৌতূহল তৈরি হয়েছে।

বিশ্লেষকদের ধারণা, আজকের এই বৈঠকে সবচেয়ে গুরুত্ব পাবে নির্বাচন। এরপর রাজনৈতিক পরিস্থিতি, গুরুত্বপূর্ণ সংস্কার, বিচার, জুলাই সনদসহ নানা বিষয়। বৈঠকটির মধ্য দিয়ে সব দ্বিধা-দ্বন্দ্বের অবসান হতে পারে বলে মনে করেন তারা।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক