জর্ডানে বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন

জর্ডানে বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/০৬/২০২৫ ০১:১২:৫১ অপরাহ্ন

জর্ডানে বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ


ইরান-ইসরায়েল যুদ্ধের পরিপ্রেক্ষিতে জর্ডানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের চলাফেরায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। বিশেষ করে রাতে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

রোববার (১৫ জুন) এক বিশেষ বিজ্ঞপ্তিতে দূতাবাস এ আহ্বান জানায়।

এতে উল্লেখ করা হয়েছে, জর্ডানের স্থানীয় কর্তৃপক্ষ পরিস্থিতি বিবেচনায় যে কোনো সময় নিরাপত্তা সতর্কতা জারি করতে পারে। সে কারণে বাংলাদেশিদের স্থানীয় প্রশাসনের নির্দেশনা ও সতর্কতামূলক বার্তা যথাযথভাবে অনুসরণ করতে বলা হয়েছে। কর্তৃপক্ষ সাইরেন বাজালে তাৎক্ষণিকভাবে কাছাকাছি নিরাপদ আশ্রয়ে অবস্থান করার পরামর্শও দেওয়া হয়েছে।  

জরুরি প্রয়োজনে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগের জন্য একাধিক হটলাইন নম্বর চালু রাখা হয়েছে।  

এক বিবৃতিতে দূতাবাস জানিয়েছে, জরুরি প্রয়োজনে : +৯৬২৭৮১৬৪০০৮১ (হোয়াটসঅ্যাপ ও ইমো) এই নম্বরে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

জর্ডানে নিযুক্ত বাংলাদেশ দূতাবাস এই সংকট সময়ে সব বাংলাদেশি প্রবাসীকে সচেতন ও সতর্ক থেকে চলাফেরা করার পাশাপাশি যে কোনো প্রয়োজনে দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখার অনুরোধ জানিয়েছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক