হাসপাতালে নেওয়া হবে খালেদা জিয়াকে
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন

হাসপাতালে নেওয়া হবে খালেদা জিয়াকে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/০৬/২০২৫ ১২:৩৯:১৩ অপরাহ্ন

হাসপাতালে নেওয়া হবে খালেদা জিয়াকে


শারীরিক কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আজ বুধবার (১৮ জুন) সন্ধ্যা ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হবে।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

বিএনপি চেয়ারপারসনকে হাসপাতালে আনা-নেওয়ার পথে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) বরাবর ইতোমধ্যে চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী খালেদা জিয়াকে গুলশানস্থ বাসভবন 'ফিরোজা' থেকে বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালে নেওয়া হবে। এ সময় হাসপাতালে আসা-যাওয়ার পথে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণের জন্য ডিএমপিকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক