মা দ ক কারবারিদের গু লি তে আ হ ত দুই পু লি শ
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন

পল্টনে ডিবির অভিযান

মা দ ক কারবারিদের গু লি তে আ হ ত দুই পু লি শ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/০৬/২০২৫ ০৯:৪১:১৯ পূর্বাহ্ন

মা দ ক কারবারিদের গু লি তে আ হ ত দুই পু লি শ

ছবি : সংগৃহীত


রাজধানীর পল্টনে মাদক কারবারিদের ছোড়া গুলিতে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের দুই সদস্য আহত হয়েছেন।

গতকাল বুধবার (১৮ জুন) রাত পৌনে ১টার দিকে পল্টন থানার আওতাধীন পুলিশ হাসপাতালের বিপরীতে অভিযান চালানোর সময় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহতরা হলেন লালবাগ বিভাগের ডিবি পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) আতিক হাসান ও কনস্টেবল সুজন। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাদের দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশ সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে লালবাগ বিভাগের ডিবির একটি দল অভিযানে যায়। দলটির নেতৃত্বে ছিলেন সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (এসি) এনায়েত কবির শোয়েব। অভিযানের সময় একটি প্রাইভেটকার থামাতে গেলে গাড়িতে থাকা মাদক কারবারিরা অতর্কিত গুলি চালায়। এ সময় এএসআই আতিকের পেটে এবং কনস্টেবল সুজনের পায়ে গুলি লাগে।

এ ঘটনায় তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। সেই সঙ্গে ঘটনায় জড়িত প্রাইভেটকারটি ডিবির হেফাজতে রয়েছে।

লালবাগ বিভাগের ডিবির সিনিয়র সহকারী কমিশনার এনায়েত কবির শোয়েব জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চলাকালীন মাদক কারবারিরা হঠাৎ গুলি চালায়। এতে আমাদের দুই সদস্য আহত হয়েছেন। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক