স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরলেন খালেদা জিয়া
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন

স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরলেন খালেদা জিয়া

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/০৬/২০২৫ ০৯:৫২:৪৩ পূর্বাহ্ন

স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরলেন খালেদা জিয়া

ছবি : সংগৃহীত


স্বাস্থ্য পরীক্ষা শেষে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

গতকাল বুধবার (১৮ জুন) রাত সোয়া ১১টার দিকে হাসপাতাল থেকে গুলশানের বাসভবন ‘ফিরোজা’র উদ্দেশে রওনা হন তিনি।

পরে এক ব্রিফিংয়ে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন বলেন, তার অবস্থা স্থিতিশীল রয়েছে।

এর আগে, সন্ধ্যা ৬টা ৩৯ মিনিটে গুলশানের বাসা থেকে বের হয়ে রাত পৌনে ৮টার দিকে হাসপাতালে পৌঁছান খালেদা জিয়া।

প্রসঙ্গত, গত ৬ মে লন্ডনে প্রায় চার মাসের চিকিৎসা শেষে দেশে ফেরেন খালেদা জিয়া। এর আগে, গত ৭ জানুয়ারি লন্ডনে যান তিনি। সেখানে প্রথমে লন্ডন ক্লিনিকে তাকে ভর্তি করা হয়। এরপর সেখান থেকে ছাড়পত্র পেলে তারেক রহমানের বাসায় থেকে চিকিৎসা নেন তিনি।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক