ই স রা য়ে লি হা*মলায় অন্তত ৪৩০ জন নি হ ত, জানাল ই রা ন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন

ই স রা য়ে লি হা*মলায় অন্তত ৪৩০ জন নি হ ত, জানাল ই রা ন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/০৬/২০২৫ ০৪:০৬:০৫ অপরাহ্ন

ই স রা য়ে লি হা*মলায় অন্তত ৪৩০ জন নি হ ত, জানাল ই রা ন

ছবি : সংগৃহীত


গত সপ্তাহে সংঘাতের শুরুর পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় ইরানে অন্তত ৪৩০ জন নিহত হয়েছেন। শনিবার ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম নউর নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, গত ১৩ জুন সংঘাতের শুরুর পর ইসরায়েলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত ৪৩০ জন নিহত হয়েছেন। এছাড়া ইসরায়েলি হামলায় আহত হয়েছেন আরও কমপক্ষে সাড়ে ৩ হাজার মানুষ।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, ইসরায়েলের সঙ্গে সংঘাত শুরু হওয়ার পর কয়েক দিনের মধ্যে এবারই প্রথম ইরানের সরকার আনুষ্ঠানিকভাবে হতাহতের হালনাগাদ পরিসংখ্যান প্রকাশ করলো।

এর আগে, রোববার ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছিল, ইসরায়েলি বাহিনীর হামলায় ইরানে অন্তত ২২৪ জনের প্রাণহানি ঘটেছে। যদিও শুক্রবার হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ অ্যাজেন্সির প্রতিবেদনে ইরানে ইসরায়েলি হামলায় প্রাণহানির সংখ্যা ৬৫৭ জনে পৌঁছেছে বলে জানানো হয়।

এদিকে, ইরানের অভিজাত ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, শনিবার দেশটির খোররামাবাদ শহরে ইসরায়েলি হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। নউর নিউজ বলছে, ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনীর ১৫ কর্মকর্তা ও সৈন্য নিহত হয়েছেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল