সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদা আ ট ক
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন

সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদা আ ট ক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/০৬/২০২৫ ০৯:২৬:৩৯ অপরাহ্ন

সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদা আ ট ক

ফাইল ছবি


সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাকে আটক করা হয়েছে। রোববার সন্ধ্যায় স্থানীয় জনতা তাকে আটক করে। পরে উত্তরা পশ্চিম থানা পুলিশ এসে তাকে নিয়ে যায়। 

আওয়ামী লীগ আমলে অনুষ্ঠিত তিনটি জাতীয় নির্বাচনে অনিয়ম-কারচুপির অভিযোগে নুরুল হুদাসহ সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনারকে আসামি করে বিএনপির পক্ষ থেকে রোববার সকালে ঢাকার শেরেবাংলা নগর থানায় একটি মামলা করা হয়। ওই মামলায় সাবেক এই সিইসিকে গ্রেপ্তার দেখানো হতে পারে বলে জানা গেছে।

যদিও এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে নুরুল হুদাকে ‘গ্রেপ্তার’ না দেখিয়ে ‘আটক’ রাখার কথা বলা হয়েছে।

নুরুল হুদাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির যুগ্ম কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন।

তিনি বলেন, সাবেক সিইসি কে এম নুরুল হুদাকে বিক্ষুব্ধ জনতা তার বাসা থেকে আটক করে উত্তরা পশ্চিম থানা পুলিশের কাছে সোপর্দ করেছে। শুনেছি তিনিসহ ২৪ জনের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় একটি মামলা হয়েছে। পর্যালোচনার পর তাকে সেই মামলায় গ্রেপ্তার দেখানো হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক