মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ দক্ষিণ সুরমা উপজেলা কমিটি গঠন
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন

মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ দক্ষিণ সুরমা উপজেলা কমিটি গঠন

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ২৩/০৬/২০২৫ ০৪:২২:০৬ অপরাহ্ন

মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ দক্ষিণ সুরমা উপজেলা কমিটি গঠন

ছবি: নিজস্ব


ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম পরিচালনায় দায়িত্বরত শিক্ষকদের সংগঠন “মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ” দক্ষিণ সুরমা উপজেলা কমিটি গঠন উপলক্ষে আদর্শ সমাজ বিনির্মাণে ধর্মীয় নেতা ও মউশিক শিক্ষকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ জুন) সকাল ১০টায় দক্ষিণ সুরমা উপজেলা মডেল মসজিদে দক্ষিণ সুরমা উপজেলা কমিটির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কমিটির সভাপতি কে. এম. মিনহাজ উদ্দিন।

দক্ষিণ সুরমা উপজেলা কমিটির আয়বায়ক মাওলানা আলী আকবর এর সভাপতিত্বে ও সদস্য সচিব মাওলানা শরিফ উদ্দিন এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক ক্বারী আব্দুল হাকিম, কোষাধ্যক্ষ মাওলানা ইদ্রিস আহমদ জাকারিয়া।

প্রধান আলোচকের বক্তব্য রাখেন সিলেট জেলা কমিটির সভাপতি হাফিজ মাও. নওফল আহমদ। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আবিদ হাসান।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা ইমাদ উদ্দিন, মাওলানা আব্দুল্লাহ আল মামুন, মাওলানা আব্দুস শাকুর, মাওলানা ইব্রাহীম আহমদ, মাওলানা শামীম আহমদ, মাওলানা সাইদুল ইসলাম, হাফিজ নুরুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত সকলের সম্মতিক্রমে মাওলানা আলী আকবর-কে সভাপতি, মাওলানা শরিফ উদ্দিন-কে সাধারণ সম্পাদক এবং মুফতি আব্দুর রহমান-কে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট দক্ষিণ সুরমা উপজেলা কমিটি গঠন করা হয়।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪