ক ল ঙ্ক মোচনে পুলিশকে মানবিক হতে হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন

ক ল ঙ্ক মোচনে পুলিশকে মানবিক হতে হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/০৬/২০২৫ ০৬:২৪:২৬ অপরাহ্ন

ক ল ঙ্ক মোচনে পুলিশকে মানবিক হতে হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

ছবি : সংগৃহীত


স্বরাষ্ট্র উপদেষ্টা লেফট্যানেন্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, কলঙ্ক মোচনের জন্য পুলিশকে জনবান্ধব ও মানবিক হতে হবে।

সোমবার (২৩ জুন) বিকেলে টাঙ্গাইল জেলা প্রশাসকের সভাকক্ষে এক মতবিনিময় সভা শেষে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা মব প্রসঙ্গে বলেন, মব বন্ধে আমরা কঠোর হস্তে দমন করার জন্য চেষ্টা করে যাচ্ছি। গতকাল যে ঘটনা ঘটেছে এতে আমাদের বাহিনীর কেউ দায়ী থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং যারা এটা করেছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

বর্তমান পুলিশের কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, জনগণের সন্তুষ্টির সঙ্গে আমার সন্তুষ্ট। আমরা তাদের প্রতিনিধিত্ব করছি। সন্তুষ্টি কোনো প্যারামিটের না। আমরা চেষ্টা করে যাচ্ছি, যেন সবাইকে ভালো রাখতে পারি।

বন্যা প্রসঙ্গে মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বন্যা এখনো আসেনি, দোয়া করবেন যেন না আসে। যদি আসে তাহলে আমাদের সবধরনের প্রস্তুতি আছে।

এ সময় টাঙ্গাইল জেলা প্রশাসক শরীফা হক, জেলা পুলিশ মো. মিজানুর রহমান, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ প্রমুখসহ অন্যান্য জেলার বিভিন্ন দপ্তর ও সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক