সিলেটে সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন

সিলেটে সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ২৩/০৬/২০২৫ ০৭:০৫:২৭ অপরাহ্ন

সিলেটে সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ

ছবি : সংগৃহীত


সিলেটের সামাজিক সংগঠন সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে “গাছ লাগান পরিবেশ বাঁচান, বৃক্ষরোপণে অংশ নিন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচী সম্পন্ন হয়েছে।

সোমবার (২৩ জুন) নগরীর ৫নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় প্রায় অর্ধশতাধিক ফলজ, বনজ, ঔষধী গাছের চারা রোপন করা হয়।

গাছরোপণকালে বক্তারা বলেন, বাড়ির আশপাশে ও খালি জায়গায় একদুটি করে গাছের চারা রোপন করতে হবে। উন্নয়নের নামে বৃক্ষ নিধন, পাহাড় কাটা, বনভূমি উজাড় ও প্রাকৃতিক জলাশয় ভরাটের মতো কাজ থেকে আমাদের বিরত থাকতে হবে এবং প্রতিটি উন্নয়ন প্রকল্পে বৃক্ষরোপণ ও জলাধার নির্মাণকে অন্তর্ভুক্ত করতে হবে। বৃষ্টির পানি সংরক্ষণ ও সোলার প্যানেল স্থাপনকেও অগ্রাধিকার দিতে হবে। এতে একদিকে পরিবেশের ভারসাম্য রক্ষিত হবে; অন্যদিকে আগুন লাগার মতো দুর্ঘটনা ঘটলেও সহজে তা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।

সুরমা বয়েজ ক্লাবের প্রতিষ্ঠাতা আনোয়ার হোসেন, সহ-সভাপতি গোপাল বাহাদুর, সিনিয়র সদস্য আবদুল আহাদ এলিছ, সদস্য অন্যব বাহাদুর, ফারআন আলী, দূর্ব বাহাদুর প্রমুখ। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪