সিলেট রেঞ্জের পুনরায় শ্রেষ্ট সার্কেল আশরাফুজ্জামান
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন

সিলেট রেঞ্জের পুনরায় শ্রেষ্ট সার্কেল আশরাফুজ্জামান

আতাউর রহমান কাওছার, ওসমানীনগর

প্রকাশিত: ২৩/০৬/২০২৫ ০৭:৩১:৩৯ অপরাহ্ন

সিলেট রেঞ্জের পুনরায় শ্রেষ্ট সার্কেল আশরাফুজ্জামান

ছবি: নিজস্ব


আইন শৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন ওসমানীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান আশিক (পিপিএম সেবা)।

সোমবার সকালে সিলেট রেঞ্জ অফিসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক রেঞ্জ কনফারেন্স সভায় শ্রেষ্টত্ব ঘোষনা হয়।

পুলিশের রেঞ্জ ডিআইজি মোঃ মুশফেকুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যানদের মাঝে উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি কমান্ড্যান্ট মোঃ হুমায়ুন কবীর, আরআরএফ সিলেটের মোঃ আজিজুল ইসলাম, পুলিশ সুপার, হবিগঞ্জ এ. এন. এম. সাজেদুর রহমান, পুলিশ সুপার সিলেট মোহাম্মদ মাহবুবুর রহমান, পুলিশ সুপার মৌলভীবাজার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন, পিপিএম,পুলিশ সুপার সুনামগঞ্জ তোফায়েল আহাম্মেদ।

পুলিশ সুপার (অপারেশন্স এন্ড ট্রাফিক) মোঃ আমিনুল ইসলাম,সহকারী পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম খানা প্রমূখ উপস্থিত ছিলেন। গত মার্চ মাসে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রনে কৃতিত্বপূর্ণ অবদান রাখায় সভাপতি শ্রেষ্টত্ব ঘোষনা করে ওনার হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন।এর পূর্বে গত মার্চ মাসেও শ্রেষ্ঠ সার্কেল নির্বাচিত হয়েছিলেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪